ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চাল-পানি খেয়ে ৮ ধানকাটা শ্রমিক হাসপাতালে ভর্তি, খাবারে বিষক্রিয়ার সন্দেহ এনবিআর-আত্মা প্রাক-বাজেট বৈঠক: তামাক কর বাড়ালে রাজস্ব বাড়বে, কমবে অকাল মৃত্যু ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান রামেকে রোগীর মৃত্যুর পর নার্স ও পুলিশ কনস্টেবলের হাতাহাতি মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড় লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ

ইউসুফ হুসাইন:
  • আপডেট সময় : ০৮:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ

৫২ কিমি নতুন সড়ক নির্মাণ, ৪০ কিমি সংস্কার—যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি ফিরছে

নাটোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। এক সময় উপজেলার অনেক সড়ক চলাচলের অনুপযোগী থাকলেও বর্তমানে উন্নয়ন প্রকল্পের আওতায় সেগুলো নতুন রূপ পেয়েছে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুতগতিতে বাস্তবায়ন হচ্ছে। এতে গ্রামীণ সড়ক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমেছে।

জানা যায়, নাটোর জেলার সাতটি উপজেলায় প্রায় ৫২ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রায় ৪০ কিলোমিটার সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন অবহেলিত এসব সড়ক সংস্কার হওয়ায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গতি এসেছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজও শেষ হয়েছে। কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এসব সড়ক উন্নয়নের ফলে কৃষক ও ব্যবসায়ীদের ভোগান্তি কমেছে।

এছাড়া ২০২৬ সাল পর্যন্ত আরও ৬০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে, যা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যোগাযোগকে আরও সুদৃঢ় করবে। রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ৩০ কিলোমিটার সড়কের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

শুধু সড়ক নয়, শিক্ষা খাতেও উন্নয়ন কার্যক্রম চলছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ১১৮টি ভবন ও ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮৭ কোটি টাকা।

স্থানীয় ব্যবসায়ী সোহেল আহমেদ বলেন, “আগে এসব সড়কে চলাচল করতে খুব কষ্ট হতো। এখন রাস্তা ভালো হওয়ায় মালামাল আনা-নেয়া সহজ হয়েছে, সময় ও খরচ দুটোই কমেছে।”

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, “বৃষ্টি হলে আগে কাদায় চলাচল করা যেত না। এখন নতুন রাস্তা হওয়ায় আমাদের ভোগান্তি অনেক কমেছে।”

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, “জেলায় গুণগত ও মানসম্মত অবকাঠামো নির্মাণই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি প্রকল্প নিয়মিত তদারকি করে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছি। কাজগুলো শেষ হলে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ

আপডেট সময় : ০৮:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬