ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে পেট্রোল পাম্পে হামলার শিকার ইউএনও সিহালী উচ্চ বিদ্যালয়ের অপরিচ্ছন্নতা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দাওকান্দি কলেজে অধ্যক্ষ ও কথিত শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সিংড়ায় ভিজিডি চাল বিক্রির প্রমাণ: প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী অঞ্চলে বোরো ধান কাটা শুরু, শ্রমিক সংকটে বিপাকে কৃষকরা মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট: পঞ্চগড়ে যুবক আটক পঞ্চগড়ে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ: চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ: চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ: চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

মামলায় ফাঁসানোর অভিযোগ ভুক্তভোগীর, পাল্টা দাবি বিএনপি নেতার—‘আপোষে মীমাংসার চেষ্টা ছিল’

পঞ্চগড় সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনমারী এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মাহমুদুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩০ মার্চ বিকেলে তার ভাতিজা প্রতিবেশী মখলেছদের বাড়ির গলি থেকে একটি সুপারি কুড়িয়ে নিয়ে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে মখলেছ ও রুপালিদের সঙ্গে তার বাবা-মায়ের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রুপালি তার বাবার হাতে কামড় দেন। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রুপালি নিজেই বাড়িতে গিয়ে পাকা মাটিতে মাথা আঘাত করেন বলে দাবি করেন তিনি।

মাহমুদুর রহমান আরও অভিযোগ করেন, পরবর্তীতে বিষয়টি মীমাংসার কথা বলে বিএনপি নেতা সাবুল হোসেন ও মাসুমের মাধ্যমে তাদের কাছে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তারা বর্তমানে হয়রানির শিকার হচ্ছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দারাও উপস্থিত থেকে বক্তব্য দেন। ধাক্কামারা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মালেকা বেগম বলেন, ঘটনার দিন তিনি জানতে পারেন রুপালি আক্তার ও মখলেছদের সঙ্গে প্রতিবেশী রফিকুল ও মেরি বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে রুপালি নিজেই পাকা দেয়ালে মাথা আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে বাসায় পৌঁছে দেন। তিনি অভিযোগ করেন, উল্টো তাকেও মামলার আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা সাবুল হোসেন বলেন, দুই পক্ষই তার পরিচিত। তিনি বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করেছিলেন। চিকিৎসা ব্যয়ের জন্য কিছু অর্থের কথা বলা হলেও তিনি ব্যক্তিগতভাবে কোনো চাঁদা দাবি করেননি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। অপর পক্ষ থেকেও অভিযোগ এলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ: চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬