ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও র‍্যাফেল ড্র; সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর

উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা শেরপুরের ঝিনাইগাতী উপজেলা-এর মিনি স্টেডিয়াম মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহমুদুল হক রুবেল, সংসদ সদস্য, শেরপুর-৩ আসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, জেলা সমন্বয় কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. সালেহ আহমেদ এবং কালব লিমিটেড শেরপুরের জেলা ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন তগরসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, সমবায় খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সমবায়ভিত্তিক সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সমবায়ের অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সদস্যদের মাঝে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬