ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার রাণীশংকৈলে আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে ব্র্যাক সীডের কর্মশালা মান্দায় পুকুর খননের সময় মাটির নিচে অজ্ঞাত মূর্তি উদ্ধার রাণীনগরে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মান্দায় নিম্নমানের উপকরণে সড়ক নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ রাজশাহী অঞ্চলে শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা: ২৯ শিক্ষককে শোকজ রাজশাহী শিক্ষাবোর্ডে ৬ বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে ২২ হাজারের বেশি বাগাতিপাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

মান্দায় পুকুর খননের সময় মাটির নিচে অজ্ঞাত মূর্তি উদ্ধার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় পুকুর খননের সময় মাটির নিচে অজ্ঞাত মূর্তি উদ্ধার

শ্রমিকের কোদালের আঘাতে ধরা পড়ে রহস্যময় বস্তু, থানায় সংরক্ষণ; বিশেষজ্ঞ মতামতের অপেক্ষা

নওগাঁর মান্দা উপজেলায় পুকুর পুনঃখননের সময় মাটির নিচ থেকে একটি অজ্ঞাত মূর্তি উদ্ধার হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন ও তার শরিকদের মালিকানাধীন একটি পুকুরে পুনঃখনন কাজ চলছিল। এ সময় শ্রমিকেরা মাটির নিচে একটি মূর্তির সন্ধান পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা জয়ন্ত চন্দ্র জানান, খননকাজ চলাকালে শ্রমিকদের কোদালের আঘাতে মাটির নিচে শক্ত কোনো বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। পরে সেটি উত্তোলন করে একটি মূর্তি বলে নিশ্চিত হওয়া যায়।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, উদ্ধারকৃত বস্তুটি বর্তমানে থানায় সংরক্ষণ করা হয়েছে। এটি কী ধরনের মূর্তি এবং এর কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় পুকুর খননের সময় মাটির নিচে অজ্ঞাত মূর্তি উদ্ধার

আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬