ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৬:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা—অপর এক আসামি এক বছরের সাজাপ্রাপ্ত

পঞ্চগড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজনকে মাদকদ্রব্যসহ আটক এবং এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে মোট চারজনকে আটক করা হয়।

মাদকসহ আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার পুলিশ।

আটককৃতরা হলেন—পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার ফয়জুল হকের ছেলে সুজন (২৬), রামেরডাঙ্গা এলাকার মৃত তফে আলীর ছেলে ওয়াহিদ (২৮) এবং সদর উপজেলার গড়িনাবাড়ি এলাকার মৃত দেবারুর ছেলে একরামুল হক।

পুলিশ জানায়, ওয়াহিদের কাছ থেকে তিনটি নেশাজাতীয় ইনজেকশন, সুজনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং একরামুলের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।

এছাড়া সদর উপজেলার মালিডাঙ্গা এলাকার মৃত হাফিজ উদ্দীনের ছেলে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি সিআর মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬