সংবাদ শিরোনাম ::
ঈদ উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

ঈদ উপলক্ষে ১১ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্ধ, ২৮ মার্চ থেকে পুনরায় চালু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৭ মার্চ) থেকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ১০ মার্চ বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঘোষণা অনুযায়ী, ১৭ মার্চ থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে ২৮ মার্চ শনিবার থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু হবে।
তবে এ সময়েও বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।










