ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের পণ্য নিয়ে মেলা সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশি শিশু আটক বাগাতিপাড়ায় অনুমোদন ছাড়াই চক্ষু চিকিৎসা ক্যাম্প, বন্ধ করল স্বাস্থ্য বিভাগ বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত, ১১ জন পেলেন ১০ লাখ ৪০ হাজার টাকার ঋণ জাতীয় যুব পুরস্কারে দেশজুড়ে দ্বিতীয় লালপুরের রায়হান ভারতের আসামে আটক চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন, কাজের সন্ধানে যাওয়ার তথ্য চাঁপাইনবাবগঞ্জে ৭৫ অসহায় নারী পেলেন সেলাই মেশিন রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালি ও যুব মেলা পুঠিয়ায় এইচএসসি-আলিমে তিন প্রতিষ্ঠানে শূন্য পাস, সামগ্রিক হার ৩৯.২১ শতাংশ

রামগঞ্জে দোকানের দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩০৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামগঞ্জে দোকানের দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

ঈদের পোশাক কিনতে এসে মায়ের সামনে প্রাণ গেল ফাহাদ হোসেনের

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানের দেয়াল ধসে ফাহাদ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহাদ তার মায়ের সঙ্গে ঈদের নতুন পোশাক কিনতে রামগঞ্জ চৌরাস্তা এলাকায় আসেন। এ সময় তারা কাজী হোটেলের পাশে আল মনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় দোকানের সংস্কার কাজ চলমান অবস্থায় অরক্ষিত একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদ গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ও রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

March 8, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামগঞ্জে দোকানের দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ৫

আপডেট সময় : ০২:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬