পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৮১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
রিইবের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা
পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। ‘এডভান্সিং একাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি থ্রু দ্য রাইট টু ইনফরমেশন’ প্রকল্পের আওতায় সভার আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।
পঞ্চগড় জেলা তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা এবং হান্নান শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফ সাইফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাক্তন অধ্যক্ষ শফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার এবং সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম।
অ্যাডভোকেসি সভায় তথ্য অধিকার আইন ও রিইব পঞ্চগড়ের চলমান কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন রিইবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।
সভায় পঞ্চগড় জেলা তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।




















I like looking through a post that will make people think.
Also, thank you for permitting me to comment!