ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

দেবীগঞ্জে মোটরসাইকেলের ধা/ক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭৮ বার পড়া হয়েছে

Colleccted

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে মোটরসাইকেলের ধা/ক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ভাউলাগঞ্জ–টোকরাভাসা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা; চালক পলাতক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ–টোকরাভাসা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী বয়াতিপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে চিলাহাটি ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, দুপুরে প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে সাইকেলযোগে ভাউলাগঞ্জ বাজারে যাচ্ছিলেন আব্দুল মালেক। তিনি ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে ভাউলাগঞ্জ বাজারে নেওয়া হলে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যায়।

দেবীগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

February 25, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে মোটরসাইকেলের ধা/ক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৩:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬