মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- আপডেট সময় : ০৭:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
চৌবাড়ীয়া বাজারে যাওয়ার পথে দুর্ঘটনা; ট্রাক ফেলে চালক ও সহযোগীর পলায়ন
নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে চৌবাড়ীয়া বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাগর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





















