ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

নলডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন, আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন, আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ

জমি দখল ও অপপ্রচারের অভিযোগ; তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের

নাটোরের নলডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে আওয়ামী লীগ কর্মীকে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নলডাঙ্গার একটি মিডিয়া হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে শেফালী বেগম অভিযোগ করে বলেন, নলডাঙ্গা মৌজার আরএস খতিয়ান-৮৭ ও দাগ-৪৬২ এর ১.৭৬ শতাংশ জমি তিনি ২০১৭ সালে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার রাতে অভিযুক্ত ব্যক্তি তার কলা বাগানে প্রবেশ করে গাছ কেটে ক্ষতিসাধন এবং জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

একই সংবাদ সম্মেলনে জয়নব বেগম অভিযোগ করেন, তার স্বামী আবুল কালাম আজাদের পৈত্রিক সম্পত্তি তিনি ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছেন। গত ১৫ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত ব্যক্তি তার বসতবাড়িতে প্রবেশ করে ঘরে তালা দিয়ে জমি দখলের চেষ্টা করেন বলে তিনি দাবি করেন। পরদিন এ বিষয়ে জানতে চাইলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

জয়নব বেগমের ছেলে রাজিব হোসেন অভিযোগ করেন, জমি বিক্রির পরও অভিযুক্ত ব্যক্তি তাদের বিভিন্নভাবে হয়রানি ও অপপ্রচার চালাচ্ছেন।

প্রপান ফিলিং স্টেশনের কর্মচারী আয়েজউদ্দিন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জালাল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

February 18, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন, আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০২:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬