ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

নির্বাচনে অনিয়মের অভিযোগ: বায়তুল মোকাররমের সামনে জামায়াতের প্রতিবাদ সমাবেশ কাল

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনে অনিয়মের অভিযোগ: বায়তুল মোকাররমের সামনে জামায়াতের প্রতিবাদ সমাবেশ কাল

৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি; সিইসির সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আগামীকাল রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

তিনি জানান, নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। বৈঠকে ৩২টি সংসদীয় আসনে ভোট পুনঃগণনার দাবি জানানো হয়েছে।

এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরানসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করবেন জোটের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনে অনিয়মের অভিযোগ: বায়তুল মোকাররমের সামনে জামায়াতের প্রতিবাদ সমাবেশ কাল

আপডেট সময় : ০১:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬