ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা নালিতাবাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর নজরদারিতে রুখে দেওয়া হলো অপপ্রয়াস রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ

পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান- নির্বাচনী জনসভায় ফারজানা শারমিন পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান- নির্বাচনী জনসভায় ফারজানা শারমিন পুতুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নাটোরের বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বাংলাদেশ একটি নতুন পথচলার দিকে এগোচ্ছে। ১৯৭১ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের যে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ছিল, ২০২৬ সাল থেকে একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে দেশের পরিবর্তন ও উন্নয়নের লক্ষ্যে। লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নের পাশাপাশি সারাদেশে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান।

আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ। তিনি ভোটারদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এছাড়া আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর জজ কোর্টের পিপি রুহুম তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরিবর্তিত বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান- নির্বাচনী জনসভায় ফারজানা শারমিন পুতুল

আপডেট সময় : ০১:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬