ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

সাপাহারে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর আয়োজনে সভা ও তথ্যচিত্র প্রদর্শনী; তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান

নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক বিশেষ আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-1 (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নওগাঁ-১ এলাকাকে আধুনিক, শিক্ষিত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। তরুণদের নতুন চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই স্বপ্নের নওগাঁ-১ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, সাপাহার উপজেলা সহ-সেক্রেটারি জাইদুল ইসলাম এবং প্রকৌশলী মমিনুল হক। এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকৌশলী আহমেদ আলী। আলোচনা সভা শেষে ‘স্বপ্নের নওগাঁ-১’ গড়ার লক্ষ্যে তরুণদের ভাবনার ওপর ভিত্তি করে আয়োজিত ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিন তরুণকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি আধুনিক নওগাঁ-১ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬