ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩১৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ভোটাধিকার আদায়ে বহু ত্যাগের পর এই নির্বাচন, ভোট আমানত—খেয়ানত করা যাবে না

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন।” দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়েই এই নির্বাচনের সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “১৯৭১ সালে যে উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সে লক্ষ্য পূরণ হয়নি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়েছেন এবং গণতন্ত্রের প্রবর্তন করেছেন।”

বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “ঠাকুরগাঁওয়ে প্রথম জাতীয় পার্টিকে ঠেকাতে ছাত্রদের নিয়ে বিএনপি করেছি। ধীরে ধীরে দলকে সংগঠিত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িকতা ও উন্নয়নের প্রশ্নে বিএনপি আপোষহীন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বড় হয়েছে। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে, তারা দেশ ও ঠাকুরগাঁওয়ের ক্ষতি করবে।”

তিনি অভিযোগ করে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। অথচ একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। একাত্তরকে অস্বীকার করলে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলতে হবে।”

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ধরে ভোটাধিকার আদায়ের জন্য বিএনপিকে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। “এই অধিকার আদায়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের পরেই আমরা এই নির্বাচন পেয়েছি।”

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, “ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার চালানো হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। ভোট একটি আমানত—এই আমানতের খেয়ানত করা যাবে না। ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারও বিপদের মুখে পড়বে।”

উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬