ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষে ভোট দিলেই দায়িত্ব শেষ নয়, পরিবর্তনের লড়াই চলমান রাখতে হবে- ফারজানা শারমিন পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধানের শীষে ভোট দিলেই দায়িত্ব শেষ নয়, পরিবর্তনের লড়াই চলমান রাখতে হবে- ফারজানা শারমিন পুতুল

পরিবর্তনের রাজনীতিতে সক্রিয় থাকার আহ্বান বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, শুধু ধানের শীষে ভোট দিলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা কেউই আর ৫ আগস্টের আগের বাংলাদেশে ফিরে যেতে চাই না।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, লালপুর-বাগাতিপাড়ায় অবকাঠামোগত সমস্যা থাকলেও গত ১৫ বছরে দেশে যে মানবিক বিপর্যয় ঘটেছে, সেটিই সবচেয়ে ভয়াবহ। মানুষের মধ্যে ঘৃণা, হিংসা ও বৈষম্যের রাজনীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। একসময় ধর্মীয় বিভেদ, পরে রাজনৈতিক বিভেদ সৃষ্টি করে সমাজকে বিভক্ত করা হয়েছে। এই অবস্থা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও গত ১৭ বছরে বহু বিএনপি নেতাকর্মীর সন্তান চাকরি পায়নি। আমরা ক্ষমতায় গেলে এই বৈষম্য আর চলবে না। আওয়ামী লীগের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে যায়নি; বরং নির্যাতনকারীদের ঘর পাহারা দিয়েছে।

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিগত ২০ বছরে এ এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর উন্নয়ন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। একটি পরিবর্তিত, আধুনিক ও উন্নয়নমুখী বাগাতিপাড়া গড়তে হলে এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

দলের ভেতরে বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে সতর্ক করে তিনি বলেন, দলের প্রোগ্রামে বাধা সৃষ্টি করা হচ্ছে। কেউ সুবিধাবাদী হয়ে দলের বাইরে যেতে চাইলে সেটি তাদের সিদ্ধান্ত। তবে ধানের শীষের সমর্থকদের বিপথে নেওয়ার চেষ্টা করলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে।

দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধানের শীষে ভোট দিলেই দায়িত্ব শেষ নয়, পরিবর্তনের লড়াই চলমান রাখতে হবে- ফারজানা শারমিন পুতুল

আপডেট সময় : ০৩:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬