ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে মাদক মামলায় তথ্যদাতাকে আসামি করার অভিযোগ, প্রত্যাহার দুই পুলিশ সদস্য লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের পণ্য নিয়ে মেলা সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশি শিশু আটক বাগাতিপাড়ায় অনুমোদন ছাড়াই চক্ষু চিকিৎসা ক্যাম্প, বন্ধ করল স্বাস্থ্য বিভাগ বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত, ১১ জন পেলেন ১০ লাখ ৪০ হাজার টাকার ঋণ জাতীয় যুব পুরস্কারে দেশজুড়ে দ্বিতীয় লালপুরের রায়হান ভারতের আসামে আটক চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন, কাজের সন্ধানে যাওয়ার তথ্য চাঁপাইনবাবগঞ্জে ৭৫ অসহায় নারী পেলেন সেলাই মেশিন

‘ফ্যাসিবাদী আমলে শিবিরকে দানব বানানো হয়েছে’ — ডাকসুর ভিপি সাদিক কায়েম

এম এম মামুন॥
  • আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৩৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ফ্যাসিবাদী আমলে শিবিরকে দানব বানানো হয়েছে’ — ডাকসুর ভিপি সাদিক কায়েম

নারী নিরাপত্তা ইস্যুতে শিবিরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি—রাজশাহী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে ভিপির বক্তব্য

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, “বিগত ফ্যাসিবাদী আমলে ইসলামী ছাত্রশিবিরকে ভয়ংকর রূপে হাজির করা হয়েছে। দেখানোর চেষ্টা করা হয়েছে যে শিবিরের হাতে নারীরা অনিরাপদ। বিভিন্নভাবে শিবিরকে ফ্রেমিং-ট্যাগিং করে দানব হিসেবে উপস্থাপন করা হয়েছিল।”

শনিবার (২২ নভেম্বর) রাজশাহী কলেজ মাঠে ‘ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠান আয়োজন করে।

বক্তব্যে সাদিক কায়েম বলেন, “ছাত্র সংসদ নির্বাচনে বলা হয়েছিল—শিবিরকে নারীরা পছন্দ করে না, তারা ভোট দেবে না। কিন্তু বাস্তবে আমরা দেখেছি—শিবিরকে দেশের মানুষ তাদের প্রিয় সংগঠন হিসেবে গ্রহণ করেছে। আজ শিবির এ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘরে পরিণত হয়েছে। শিবিরের হাতেই মানুষ নিরাপদ।”

তিনি আরও দাবি করেন, “শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো নারীকে শ্লীলতাহানি বা ধর্ষণের ঘটনায় শিবিরের তৃণমূল বা কেন্দ্রীয় কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ নেই—একটি উদাহরণও কেউ দেখাতে পারবে না।”

রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দীন, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি সিফাত উল আলম

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

November 22, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘ফ্যাসিবাদী আমলে শিবিরকে দানব বানানো হয়েছে’ — ডাকসুর ভিপি সাদিক কায়েম

আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫