ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ডিআইজি এহসানুল্লাহ লাপাত্তা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ডিআইজি এহসানুল্লাহ লাপাত্তা

বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা

রাজশাহীর চারঘাটে সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ডিআইজি মো. এহসানুল্লাহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি একাডেমিতে অনুপস্থিত রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম।

পুলিশের একটি সূত্র জানায়, বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহর বিরুদ্ধে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

সূত্র মতে, বুধবার সকালে ঢাকায় থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ একাডেমিতে পৌঁছায়। তবে ওই সময় একাডেমিতে অবস্থান করলেও ডিআইজি এহসানুল্লাহ গোপনে পালিয়ে যান।

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, “ডিআইজি এহসানুল্লাহ বুধবার থেকে একাডেমিতে অনুপস্থিত রয়েছেন। তাঁকে খোঁজা হচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গ্রেফতারি অভিযানের খবর আগাম জানতে পেরে তিনি মোটরসাইকেলযোগে একাডেমি থেকে পালিয়ে যান।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, “আমিও শুনেছি তিনি দুইদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়ে আমার জানা নেই। ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে, তারা তাদের মতো করে কাজ করছে।”

এ ঘটনায় পুলিশ সদর দপ্তর, রাজশাহী রেঞ্জ ও চারঘাট থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ডিআইজি এহসানুল্লাহ লাপাত্তা

আপডেট সময় : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫