সংবাদ শিরোনাম ::
রাজশাহীর বাঘায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
এম এম মামুন:
- আপডেট সময় : ০৩:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৩৯২ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
রাজশাহীর বাঘা উপজেলায় একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মূর্তিটি কষ্টিপাথরে তৈরি এবং এর ওজন ১৫৬ কেজি।
এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, মূর্তিটি প্রাথমিকভাবে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




















