ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চাল-পানি খেয়ে ৮ ধানকাটা শ্রমিক হাসপাতালে ভর্তি, খাবারে বিষক্রিয়ার সন্দেহ এনবিআর-আত্মা প্রাক-বাজেট বৈঠক: তামাক কর বাড়ালে রাজস্ব বাড়বে, কমবে অকাল মৃত্যু ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান রামেকে রোগীর মৃত্যুর পর নার্স ও পুলিশ কনস্টেবলের হাতাহাতি মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড় লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

“শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই” — নাটোরে সারজিস আলম

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই” — নাটোরে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই। এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে।”

তিনি অভিযোগ করে বলেন, “আইনগত কোনো জটিলতা না থাকা সত্ত্বেও শাপলা প্রতীক না দেওয়া একধরনের স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার।”

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরের একটি রেস্তোরায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।

এনসিপি নেতা সারজিস আলম আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী নির্বাচনের পথে যেতে হবে। এটি অভ্যুত্থানের পর একটি অপরিহার্য দাবি, যা পূরণ না করে নির্বাচন চিন্তা করা ঠিক হবে না। আমরা বিশ্বাস করি, জুলাই সনদ ও নির্বাচন পরস্পরের মুখোমুখি হবে না।”

তিনি জানান, আগামী দুই মাসের সাংগঠনিক রোডম্যাপ ও দিকনির্দেশনা নেতাকর্মীদের মাঝে তুলে ধরতে তারা বিভাগীয় ও জেলা পর্যায়ে সভা করছেন। “আমরা আশা করছি, নভেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে এনসিপির শক্তিশালী কমিটি গঠন করা সম্ভব হবে। এতে আসন্ন গণতান্ত্রিক নির্বাচনে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে,”- বলেন সারজিস আলম।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নাজমুল, নাটোর জেলার প্রধান সমন্বয়কারী প্রফেসর জার্জিস কাদির, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“শাপলা ছাড়া এনসিপির বিকল্প নেই” — নাটোরে সারজিস আলম

আপডেট সময় : ০১:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫