ঢাকা ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে জামায়াতের মতবিনিময়

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৩০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে জামায়াতের মতবিনিময়

নওগাঁর রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল মন্দির কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি শামিনুর ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ মহন্ত ও সকল মন্দির কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে খবিরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে রোববার। উপজেলার হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য প্রতিটি পুজামন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। সেই সাথে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
সাংবাদিক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে জামায়াতের মতবিনিময়

আপডেট সময় : ০২:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫