ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

ঝিনাইগাতীতে ৩ সফল মৎস্য খামারীকে সম্মাননা প্রদান

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৬৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ৩ সফল মৎস্য খামারীকে সম্মাননা প্রদান

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩ সফল মৎস্য খামারীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। এ সময় র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রজব আলী। এতে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.ফরহাদ হোসেন, শিক্ষক মো. রোস্তম আলী, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, মৎস্য চাষী মো. আব্দুল আওয়াল প্রমুখ।

সভা শেষে উপজেলার তিন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। এ বছর সফল মৎস্য খামারীর পুরস্কার লাভ করেন হায়াত মৎস্য খামারের কর্ণধার মো. আবু হায়াত সোলায়মান, রোহান-সোহান মৎস্য খামারের কর্ণধার মো. আব্দুল আওয়াল, রহিজ মৎস্য খামারের কর্ণধার মো. রহিজ উদ্দিন। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও মো.আশরাফুল আলম রাসেল ও অতিথিবৃন্দ।

August 18, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ৩ সফল মৎস্য খামারীকে সম্মাননা প্রদান

আপডেট সময় : ১০:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫