ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড, সরঞ্জামাদি ধ্বংস

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড, সরঞ্জামাদি ধ্বংস

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বন বিভাগের আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭ জনকে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড এবং ১২ টি মিনি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনে ব্যবহৃত সকল সরঞ্জামাদি ধ্বংস করেছে উপজেলা প্রশাসন নালিতাবাড়ী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

এসময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা এই অভিযানে অংশ নেয়।অভিযানকালে চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় বন বিভাগের জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলার চাঁদগাঁও গ্রামের মবিনুর আলম (৩৬),নজরুল ইসলাম (৩৮), শাহজাজান মিয়া (৩৫), নন্নী গ্রামের বিল্লাল হোসেন (৪২), হাশমত আলী (৪৫), আন্ধারুপাড়া গ্রামের অনিল (৩২) এবং শেরপুর সদর উপজেলার কালিবাড়ি বাজারের সুরেশ চন্দ্র দাস (৪০) কে আটক করা হয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের মধ্যে শাহজাহান ও অনিলকে ৩ মাসের এবং বাকী ৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।এসময় শ্যালুচালিত ১২টি মিনি ড্রেজার, ৯টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করা সহ এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড, সরঞ্জামাদি ধ্বংস

আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫