সংবাদ শিরোনাম ::
অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার পেলো রাজশাহী সিটি কর্পোরেশন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ১৭১ বার পড়া হয়েছে

অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার পেলো রাজশাহী সিটি কর্পোরেশন
রাজশাহী ব্যুরো:
অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার পেলো রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন ভারত সরকার।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার দ্বিতীয় দিন রাজশাহী সিটি কর্পোরেশনকে এই উপহার প্রদান করা হয়।
এ সময় ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল ও রাজশাহীতে সফররত ভারতীয় অতিথিবৃন্দ এবং রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি প্রমুখ উপস্থিত ছিলেন।




















