ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

রাজশাহীতে সিঁদুর খেলায় স্বামী-সন্তানের মঙ্গল কামনা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৩৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সিঁদুর খেলায় স্বামী-সন্তানের মঙ্গল কামনা

রাজশাহীতে অবিরাম ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনির মধ্যে অনুষ্ঠিত হয়েছে সিঁদুর উৎসব। হিন্দু নারীদের ভিড় উপচে পড়ছে মণ্ডপে। দেবী দুর্গার চরণে ভক্তি নিবেদন শেষে তারা একে অন্যকে সিঁদুর পরাচ্ছেন। তখন হাসি-উচ্ছলতায় ভরা আনন্দঘন পরিবেশ, অথচ এর মধ্যেও যেন বিষাদের সুর বাজছে। কারণ, মা দুর্গা যে চলে যাচ্ছেন। একই দিনে ছিল দুই লগ্ন।

collected

শনিবার (১২ অক্টোবর) সকালে নবমী তিথির লগ্ন শেষ হয়ে শুরু হয় বিজয়া দশমীর লগ্ন। তাই শারদীয় দুর্গোৎসবের চারদিনের উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো তিনদিনেই। এখন মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। এই বিষাদের মধ্যে স্বামী-সন্তানের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে উঠেন রাজশাহীর নারীরা। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে এমন দৃশ্য দেখা যায়। শনিবার সকাল থেকে শঙ্খধ্বনি ঢাক-কাসরের সুর আর পুরোহিত ভক্তদের পূজা অর্চনার মধ্যদিয়ে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষ হয়। মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয়েছে দশমী বিহিত পূজা। এরপরই দুর্গতিনাশিনী দেবী দূর্গার বিদায়ের প্রহর শুরু হয়েছে।

collected

সকালে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, নারীরা নেচে-গেয়ে সিঁদুর খেলায় মেতেছেন। পাশের দেবমাতা পূজামণ্ডপে গিয়েও একই দৃশ্য দেখা যায়। বিবাহিত নারীরা একে-অপরের কপালে সিঁদুর দেওয়ার খেলায় মেতে ওঠেন। বিবাহিত নারীরা অঞ্জলী শেষে দেবী দুর্গার মতো স্বামীর দীর্ঘায়ু ও সন্তানের মঙ্গল কামনায় একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন।

collected

সনাতন ধর্মাবলম্বীরা জানান, সিঁদুর ব্রহ্মার প্রতীক। ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ভরে রাখেন বলেই সনাতন ধর্মে বিশ্বাস করা হয়। সিঁথিতে সিঁদুর পরলে কপালে ব্রহ্মা অধিষ্ঠান করেন বলে সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন।

collected

এই কারণে দশমীর দিন সিঁদুর খেলার প্রচলন। মর্তলোক ছেড়ে দশভুজা দেবী দুর্গার বিদায় দশমীর দিনেই হয়ে থাকে। তবে এবার কিছুটা ব্যতিক্রম।
রাজশাহীর বেশ কয়েকটি মণ্ডপে খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল রোববার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সিঁদুর খেলায় স্বামী-সন্তানের মঙ্গল কামনা

আপডেট সময় : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪