ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে- ব্রি. জেনারেল

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে- ব্রি. জেনারেল

২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহান সাদি বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করছে। প্রতিটি ধর্মীয় আচার-অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালন করে আসছেন স্ব-স্ব ধর্মের মানুষ। এখানে কোনো ভেদাভেদ নেই, নেই ধর্মীয় বৈষম্য। বুধবার (৯ অক্টোবর) দুপুরে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর কেন্দ্রীয় দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, প্রতিটি দুর্গা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। সম্প্রতির এদেশে দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী।

মণ্ডপ কমিটির সভাপতি গৌতম কুমার মহন্তের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্তের সঞ্চালনায় মতবিনিয়ম সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে- ব্রি. জেনারেল

আপডেট সময় : ০৪:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪