রাণীশংকৈলে ২৪০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ইমরান আটক
- আপডেট সময় : ১১:৫২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ২৪০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ইমরান আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ হাজার ৪’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইমরান আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার চন্দন চহট গ্রামে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবা সহ তাকে আটক করা হয়। আটকৃত ইমরান আলী ওই গ্রামের হায়দার আলীর ছেলে।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের আরাজী চন্দন চহট গ্রামের ইমরান আলীর বাড়িতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও রাণীশংকৈল থানার এস আই আজাহারুল এর নেতৃত্বে একটি যৌথ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ি তল্লাশি করে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী ইমরান আলী কে আটক করা হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত ইমরান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




















