রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩
- আপডেট সময় : ০৭:৫৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ ২৫৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩। অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০৭ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০৩ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০২ জন ও ডিবি পুুলিশ-০২ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৭৩ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ০৬ লিটার দেশীয় চোলাইমদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।






















