বাগাতিপাড়ায় দূর্গা মণ্ডপ পাহারা দিবে জামাত-শিবির-ড. মীর নুরুল ইসলাম
- আপডেট সময় : ০২:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় দূর্গা মণ্ডপ পাহারা দিবে জামাত-শিবির-ড. মীর নুরুল ইসলাম
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম বলেছেন, এবারের আসন্ন শারদীয় দূর্গাপুজার মণ্ডপগুলো এবার পাহারা দিবে জামাত শিবিরের নেতা-কর্মীরা। এবার আপনারা নির্ভয়ে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করবেন। এই উৎসবে আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
শনিবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার প্রায় ৩০ টি মন্দির সভাপতি-সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।
বাগাতিপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক পুলক কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মলয় কুমার রায়, নাটোর জেলা কর্মপরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য লালপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাগাতিপাড়া উপজেলার জামায়াতের আমীর এ কে এম আফজাল হোসেনে, উপজেলার সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী।
এছাড়াও বাগাতিপাড়া উপজেলার নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ ও সনাতন ধর্মাবলম্বীর পক্ষে ছিলেন সচিন মুখার্জি সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দীপক কুমার কুন্ডু সহ পুরোহিত সুকুমার মুখার্জি।






















