ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল গোল্ডেন জিপিএ-৫ থেকে আজিজুল হক কলেজে রাহুল, স্বপ্ন ছুঁতে নতুন যাত্রা বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক

পুঠিয়ায় মায়ের লাশ উদ্ধার, ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২ ২২৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় মায়ের লাশ উদ্ধার, ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ

রাজশাহী প্রতিনিধিঃ
পুঠিয়ায় মায়ের লাশ উদ্ধার, ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ। রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি এলাকা থেকে পারুল বেগম (৫৫) নামে এক বৃদ্ধা মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছেলে মিজানুর রহমানকে (২৬) আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নিহত বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, নিহত পারুল রাজশাহী পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী এবং মিজানুর রহমানের মা ছিলেন।

সকালে বাড়ির পাশের শিমের মাচার নিচে পারুলের মরদেহ পড়ে থাকতে দেখতে পান প্রতিবেশীরা। এ সময় তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পারুলের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে পারুলের মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি।

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর প্রতিবেশীরা জানিয়েছেন নিহত পারুলের ছেলে মিজানুর মাদকাসক্ত। তাই তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুঠিয়ায় মায়ের লাশ উদ্ধার, ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ

আপডেট সময় : ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২