ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

প্রধানমন্ত্রীকে হত্যার হুনকি দেয়া বিএনপি নেতা চাঁদ ফের রিমান্ডে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

ফের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীকে হত্যার হুনকি দেয়া বিএনপি নেতা চাঁদ ফের রিমান্ডে!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীকে হত্যার হুনকি দেয়া বিএনপি নেতা চাঁদ ফের রিমান্ডে! প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি অভিযোগে দায়েরকৃত মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মহিদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আদালতে তোলা হয়। এসময় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর সোমবার তার রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। তিনি আরও জানান, চাঁদ অসুস্থ থাকায় সোমবার তার রিমান্ড শুনানি হয়নি। তাই বুধবার শুনানির তারিখ ধার্য করা হয়। সেই অনুযায়ী রিমান্ড শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৫ মে বেলা ১১টার দিকে নগরীর কোর্ট ভেড়িপাড়া এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দুপুরে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে আদালতে হাজির করে ২য় দফায় রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। সেই প্রেক্ষিতে আদালত আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ২১ মে রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে। পরদিন ২২ মে সন্ধ্যায় সন্ত্রাস দমন আইনে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন বাদী হয়ে আরও একটি মামলা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার এই ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

June 14, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীকে হত্যার হুনকি দেয়া বিএনপি নেতা চাঁদ ফের রিমান্ডে!

আপডেট সময় : ০২:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩