ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

হয়ে গেলো রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ১৮১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হয়ে গেলো রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হয়ে গেলো রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন। বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ ) দিনব্যাপী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জন্মভূমি পার্ক বিনোদন কেন্দ্রে রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে জাঁকজমক পূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম অধিবেশনে সকালের নাস্তা দিয়ে শুরু করে পরে শিশুদের ৫০ মিটার দৌড়, কিশোরদের ঝুড়িতে বল নিক্ষেপ, প্রেসক্লাব সদস্যদের ঝুড়িতে বল নিক্ষেপ ও মহিলাদের বলটি ধরো প্রতিযোগিতাসহ নানা রকম খেলাধু্লা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় অধিবেশনে রুহিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক এর সভাপতিত্ব এক সংক্ষিপ্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।সভায় গবেষণা ও প্রকাশনা সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

শেষে লটারি ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। লটারী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হোসনেয়ারা বেগম ।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মাঝহারুল ইসলাম বাদল, সহ সাধারণ সম্পাদক দুলাল হক, দপ্তর সম্পাদক কায়সার হোসেন সহ সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হয়ে গেলো রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

আপডেট সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২