ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হালুয়াঘাট সীমান্তে আটকভারত থেকে পুশইনকৃত ৬ রোহিঙ্গা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ২৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হালুয়াঘাট সীমান্তে আটকভারত থেকে পুশইনকৃত ৬ রোহিঙ্গা

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে ৬ জন রোহিঙ্গাকে পুশইন করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ তেলিখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রঙ্গনপাড়া সীমান্তের ১১১৯/এমপি পিলার দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রতিপক্ষ ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সদস্যরা ১ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশুসহ মোট ৬ জন বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা নাগরিককে ভারত থেকে পুশইন করে।

খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় তাদের আটক করে। বর্তমানে তারা হালুয়াঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানায়, তারা পূর্বে বাংলাদেশের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করত। পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ইটভাটা, কৃষিকাজ ও গৃহস্থালির শ্রমিক হিসেবে কাজ করত। সম্প্রতি ভারতের পুলিশ কর্তৃক ব্যাপক ধরপাকড় অভিযানে তারা আটক হয় এবং পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে ( ৯ অক্টোবর) তাদের কুতুপালং ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হালুয়াঘাট সীমান্তে আটকভারত থেকে পুশইনকৃত ৬ রোহিঙ্গা

আপডেট সময় : ০৬:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫