ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হালুয়াঘাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আহত বাংলাদেশি, ভারতের ভেতরে হামলার অভিযোগ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হালুয়াঘাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আহত বাংলাদেশি, ভারতের ভেতরে হামলার অভিযোগ

চোরাচালানি মালামাল আনতে গিয়ে হামলার শিকার—বিজিবির দাবি; ঢাকায় চিকিৎসাধীন আনোয়ার

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় মো. আনোয়ার হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার বুটিয়াপাড়া সীমান্তসংলগ্ন উত্তর নলকুড়া গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে চোরাচালানি মালামাল সংগ্রহের উদ্দেশ্যে আনোয়ার হোসেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন। তিনি প্রায় ৩০০ থেকে ৩৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সীমান্তের তারকাঁটার কাছাকাছি এলাকায় অজ্ঞাতনামা ভারতীয় পাহাড়ি/গারো ব্যক্তিদের হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

হামলায় গুরুতর আহত অবস্থায় তিনি কোনোভাবে বাংলাদেশে ফিরে আসেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, আনোয়ার হোসেন এর আগেও একাধিকবার অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় তাঁর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হালুয়াঘাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আহত বাংলাদেশি, ভারতের ভেতরে হামলার অভিযোগ

আপডেট সময় : ০৭:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬