ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

হামলা-ভাঙচুর ও লুটপাটে বিশ্বাসী নয় জামায়াত-অধ্যক্ষ শাহাবুদ্দিন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামলা-ভাঙচুর ও লুটপাটে বিশ্বাসী নয় জামায়াত-অধ্যক্ষ শাহাবুদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেছেন, হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা চাঁদাবাজীতে বিশ্বাস করে না জামায়াত। ভয়ভীতি কিংবা হুমকি ধামকি দিয়ে কোনো কাজ টেকসই হয় না। জনগনকে দলে টানতে হলে সদাচারণ ও ভালোবাসার কোনো বিকল্প নেই। অস্ত্র দিয়ে নয়, জামায়াত সম্প্রীতি ও ভালবাসার মাধ্যমে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা আয়োজিত ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সভাপতি ও সেক্রেটারীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। দাদা বাবুর দেশ ভারতে বসে এসব কলকাঠি নাড়ছেন শেখ হাসিনা। বাংলার মানুষ তাঁর সেই স্বপ্ন আর কখনও পুরণ হতে দেবে না।

জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন, নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোস্তফা আল-আমিন, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মণ্ডল, জামায়াতের মান্দা উপজেলা শাখার সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন ও নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাইদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হামলা-ভাঙচুর ও লুটপাটে বিশ্বাসী নয় জামায়াত-অধ্যক্ষ শাহাবুদ্দিন

আপডেট সময় : ০২:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪