ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সেনাবাহিনী এদেশের মানুষের আশা ভরসার স্থল, দেশ প্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে-দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনাবাহিনী এদেশের মানুষের আশা ভরসার স্থল, দেশ প্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে-দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সেনাবাহিনী এদেশের মানুষের আশা ভরসার স্থল। একটি মহল দেশ প্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ৫আগস্টের পর সংকটময় মুহুর্তে দেশের পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন বাহিনীর কার্যক্রম যখন স্থবির তখন দেশ প্রেমিক সেনাবাহিনী দেশের হাল ধরেছে। রোববার (২৩ মার্চ) বিকেলে নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, দেশের ক্লন্তিলগ্নে সেনাবাহিনী সাত আট মাস যাবত দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অন্যায় অবিচার বন্ধে, চাঁদাবাজী বন্ধে ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অগ্রনী ভূমিকা পালন করছে। দেশের স্বাধীনতা সার্বভ্রোমত্ব ও গণতন্ত্র রক্ষায় সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, যারা সেনা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে তারা আরেকটি ১/১১ আনতে চায়। আবারো ১/১১ফিরে আসলে সবচেয়ে বেশি ক্ষতি হবে রাজনৈতিক দল গুলোর। দেশের মানুষ কোন ভাবেই আর একটি ১/১১ আনতে চায় না।

হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেনাবাহিনী এদেশের মানুষের আশা ভরসার স্থল, দেশ প্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে-দুলু

আপডেট সময় : ০৩:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫