ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

সীমান্তে বিজিবির কড়া পাহারা: রাতভর অভিযানে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে বিজিবির কড়া পাহারা: রাতভর অভিযানে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

হালুয়াঘাট সীমান্তে পৃথক অভিযানে বিপুল ভারতীয় ঔষধ ও গরু আটক

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধ ও একটি গরু জব্দ করেছে। এসব অভিযানে মোট ১৭ লাখ ৯৮ হাজার টাকার মালামাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কদমতলী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির টহল দল। অভিনব কৌশলে ভারত থেকে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ঔষধের সিজার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার টাকা।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় সীমান্ত হয়ে পাচারের সময় ভারতীয় একটি গরু জব্দ করা হয়, যার সিজার মূল্য ২ লাখ টাকা।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিয়মিত কঠোর নজরদারি চালাচ্ছে। আন্তর্জাতিক সীমানা রক্ষায় ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। মাদক, চোরাচালান ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে এই কঠোরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে বিজিবির কড়া পাহারা: রাতভর অভিযানে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : ০৩:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫