ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

সিংড়ায় ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষক নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষক নিহত!

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষক নিহত! নাটোরের সিংড়ায় ট্রাক্টর চাপায় আইয়ুব আলী (৩৪) নামেমোটর সাইকলে আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়। এসময় নাইচ নামে অপর এক আটো ভ্যানগাড়ী চালক আহত হয়েছে।

সোমবার (২৩ মে) নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিক্ষক চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার ডাহিয়া ইউনিয়নের আলহাজ্ব আকবর আলীর ছেলে। দূর্ঘটনার পর ট্রাক্টর চালক সাকিল (১৮) কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আটক চালক সিংড়া পৌর শহরের নিংগইন মহল্লার জসমত আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শিক্ষক আইয়ুব আলী সিংড়া থেকে মোটর সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পিছন থেকে নাটোর জেলা ট্রাক্টর মালিক সমিতি সিংড়ার একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ওই শিক্ষকের মোটর সাইকেলসহ বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা একটি ভ্যান গাড়ী দুমড়ে মুচড়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় শিক্ষক আইয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে নিহত শিক্ষকের মৃতদেহ চৌগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে নেয়া হলে তার সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক্টর জব্দ ও চালককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষক নিহত!

আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২