সাপাহারে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০২:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

সাপাহারে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নওগাঁ জেলার সাপাহার উপজেলায় উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নওগাঁ জেলা বিএনপির আহব্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এর যৌথ স্বাক্ষরে রবিবার এ কমিটি অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ্ আনছারী ও ২ নং সাংঠনিক সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম ভোটের মাধ্যমে বিজয়ী হয়। পরবর্তীতে উপজেলা ও জেলা বিএনপির সমন্বয়ে সহ-সভাপতি, যুগ্ন সম্পাদক, দপ্তর সম্পাদক সহ ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা দেওয়া হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, সহ-সভাপতি আব্দুল কাহার, সহ-সভাপতি আঃ মজিদ সরকার সহ-সভাপতি বদিউজ্জামান সহ-সভাপতি রেজাউল করিম (মাস্টার), সহ-সভাপতি তরিকুল ইসলাম (সাবেক চেয়ারম্যান), সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক বদিউজ্জামান স্বপন, যুগ্ম সম্পাদক শাহ আলম, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক সামেদুল হক, যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন দায়িত্ব পেয়েছেন। এছাড়া, দপ্তর সম্পাদক রবিউল হক চৌধুরী রবি, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহসান হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকসেদুল হক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল হোসেন সহ বিভিন্ন পদে আরও অনেকে স্থান পেয়েছেন।
এদিকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, দীর্ঘদিন ধরে সাপাহারে নতুন এই কমিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে তাদের কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করবে।
















