ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়ার গবরীকুড়া গ্রামের নিজ বসত বাড়ির গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান মাসুদ (৪৬)নামের এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। নিহত মাসুদুর রহমান মাসুদ গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। তিনি স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২ ছেলে সন্তানের জনক। গত কয়েক বছর পূর্বে মাসুদের এক পুত্র সন্তান পানিতে ডুবে মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নিহতের চাচা ও কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোতালেব জানায়, ২৫ শে জুন মঙ্গলবার সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে মাসুদকে। এক পর্যায়ে গোয়াল ঘর থেকে গরু বের করার জন্যে প্রবেশ করলে মাসুদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল এতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেয়া হয়। তিনি আরো বলেন, মাসুদের কোন শত্রু ছিল না বলে এলাকার লোকজনের মূখে শোনা যায়, গতরাতে খেলা দেখে ঘুমাতে যায়। সকালে কি হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না।

শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান মাসুদের ঝুলন্ত লাশ উদ্ধার করে লাশের সুরতহাল সম্পূর্ণ করা হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মঙ্গলবার দুপুরে নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪