শেরপুর সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
- আপডেট সময় : ০৭:০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩১২ বার পড়া হয়েছে

শেরপুর সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
ঝিনাইগাতীর হলদীগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধ আটক
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় Tapentadol Tablets 100mg আটক করে।
বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পদ্ধতিতে এসব ঔষধ দেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। অভিযানে উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার মূল্য ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।




















