ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

শেরপুরে ধ্বংস করা হলো ৪৫ হাজার ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৩৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ধ্বংস করা হলো ৪৫ হাজার ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা

শেরপুরের ঝিনাইগাতী কৃষি অফিস কর্তৃক ধ্বংস করা হলো ৪৫ হাজার ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি খাইরুল ইসলাম খান, সহসভাপতি ফজলুল হক সহ বিভিন্ন নার্সারী মালিকগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, পরিবেশের জন্য হুমকি এবং রাক্ষুসী গাছ হিসেবে খ্যাত ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা রোপণে সরকারি ভাবে বিধিনিষেধ আরোপ করে। এরি ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিস এই উপজেলার ২৯ টি নার্সারী থেকে প্রাপ্ত ১ লাখ ২৭ হাজার চারা নিধনের পত্র প্রেরণ করেন সংশ্লিষ্ট দপ্তরে। সংশ্লিষ্ট দপ্তর প্রতি চারা ৪ টাকা হারে প্রণোদনার মাধ্যমে ৪৫ হাজার চারা নিধনের অনুমতি প্রদান করেন।

উপজেলা নার্সারী মালিক সমিতির সহ-সভাপতি মো. ফজলুল হক জানান,সরকারের নির্দেশনা মেনে ভবিষ্যতে আমরা এই জাতীয় চারা তৈরী ও বিক্রি থেকে বিরত থাকবো।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন উপস্থিত সকল নার্সারী মালিক সহ অন্যান্য সকলকে পরিবেশ ক্ষতিকর এসব চারা এখনো উপজেলার বিভিন্ন স্থানে আছে, তা নিজ উদ্যোগে ধ্বংস করা সহ সকল ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি গাছ কেটে ফেলার আহবান করেন। নচেৎ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ধ্বংস করা হলো ৪৫ হাজার ইউক্ল্যাপ্টারর্স ও আকাশমনি চারা

আপডেট সময় : ১০:২৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫