ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

শীতে কাঁপছে পঞ্চগড়, চার দিন ধরে দেখা নেই সূর্যের

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৩৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতে কাঁপছে পঞ্চগড়, চার দিন ধরে দেখা নেই সূর্যের

হিমশীতল বাতাস ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, কমেছে দিনমজুরের আয়

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে তীব্র শীতের দাপট বেড়েই চলেছে। টানা চার দিন ধরে সূর্যের দেখা নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ আর হিমশীতল বাতাসে কাঁপছে পুরো জনপদ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর পর্যন্তও সূর্যের মুখ দেখা যায়নি। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দিনের তাপমাত্রাও কমেছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থাকলেও মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনভর হালকা কুয়াশা ও মেঘে ঢাকা থাকে আকাশ। উত্তরের দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে সর্বত্র। শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীত ও কুয়াশার কারণে অনেকের দৈনন্দিন আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “গত চার দিন ধরে ঠিকমতো সূর্যের দেখা মিলছে না। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”

শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পঞ্চগড়ে এ বছরও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় রাতভর শিশির ঝরার মতো কুয়াশা পড়ছে, যা জনজীবনকে আরও অস্থির করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শীতে কাঁপছে পঞ্চগড়, চার দিন ধরে দেখা নেই সূর্যের

আপডেট সময় : ০১:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫