ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

লালপুরে হাঁটুসমান পানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, দুর্ভোগে ক্ষুদে শিক্ষার্থীরা

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৫৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে হাঁটুসমান পানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, দুর্ভোগে ক্ষুদে শিক্ষার্থীরা

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জোতগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ভুগছে। বর্ষা মৌসুমে বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের রাস্তা হাঁটুসমান পানিতে ডুবে যাওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ কারণে শিশু শ্রেণীর পাঠদানও সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ময়লা পানির মধ্যে দিয়েই শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে হচ্ছে। এর ফলে অনেকের পায়ে চর্মরোগ, ঘা, চুলকানি ও পচরার মতো সমস্যা দেখা দিয়েছে। কয়েকদিন আগে এক শিশু শিক্ষার্থী পানিতে পিছলে পড়ে গেলে শিক্ষকরা দ্রুত উদ্ধার করে তাকে বাড়ি পৌঁছে দেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে অনীহা প্রকাশ করছে। অতিরিক্ত সমস্যার কারণে শিশু শ্রেণীর পাঠদান বন্ধ রাখতে হয়েছে।

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ বলেন, “প্রতিবছর বর্ষায় এই স্কুল হাঁটু পানিতে ডুবে যায়। শিক্ষার্থীরা যেতে চায় না। আমরা দ্রুত এর স্থায়ী সমাধান চাই।”

এছাড়া শিক্ষকরা অভিযোগ করেন, বিদ্যালয়ে এখনো বাউন্ডারি ওয়াল নির্মাণ না হওয়ায় মাঝেমধ্যেই ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র চুরি হচ্ছে।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “বসন্তপুর বিলে পানি জমে এ সমস্যা দেখা দিয়েছে। খাল খনন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে হাঁটুসমান পানি মাড়িয়ে স্কুলে যাতায়াত, দুর্ভোগে ক্ষুদে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫