লালপুরে নি/খোঁ/জে/র একদিন পর সুগার মিলের জমি থেকে যুবকের লা/শ উদ্ধার
- আপডেট সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২৭৭ বার পড়া হয়েছে

লালপুরে নি/খোঁ/জে/র একদিন পর সুগার মিলের জমি থেকে যুবকের লা/শ উদ্ধার
নাটোরের লালপুরে নিখোঁজের একদিন পর নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয়ের পেছনে মিলের আবাদি জমি থেকে সজীব কর্মকার (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গোপালপুর পৌরসভার বাহাদীপুর গ্রামস্থ নর্থ বেঙ্গল সুগার মিল এলাকার জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সজীব কর্মকার (২৪) বাহাদীপুর গ্রামের শ্রী সখিক কর্মকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুগার মিলের দৈনিক পাহারাদার চান্দের আলী মোবাইল ফোনে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের ভাই জয় কর্মকার লাশটি শনাক্ত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ মে দুপুর আনুমানিক ৩টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় সজীব কর্মকার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার জানায়, এর আগে তিনি দুইবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল সজীব।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (১৯ মে) লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওসি আরও জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


















