ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

রায়পুরায় মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনঃ আটক ৪, জরিমানা ১০ লক্ষ টাকা, ২টি ড্রেজার জব্দ

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরায় মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনঃ আটক ৪, জরিমানা ১০ লক্ষ টাকা, ২টি ড্রেজার জব্দ

নরসিংদীর রায়পুরা সম্পূর্ণ অবৈধ ভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় ৪ ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ আগস্ট) দুপুরে শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর থেকে তাদেরকে আটক করা হয়। এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ ঘোষনা করেন উপজেলা প্রশাসন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালু মহল নির্ধারিত স্থান থেকে বাহিরে গিয়ে সম্পূর্ণ অবৈধভাবে চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন কালে দুটি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ড্রেজার সহ ড্রেজারে থাকা ৪ জনকে আটক করে নিয়ে আসা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৪ জনকে ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।

এসময় রায়পুরা থানার উপ-পরিদর্শক রাতুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাসক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহাসহ পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরায় মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনঃ আটক ৪, জরিমানা ১০ লক্ষ টাকা, ২টি ড্রেজার জব্দ

আপডেট সময় : ০৩:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪