রায়গঞ্জে চলতি মৌসুমে ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা- আবহাওয়া অনুকূলে, বাম্পার ফলনের আশায় উচ্ছ্বসিত কৃষক
- আপডেট সময় : ০৪:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৩১৯ বার পড়া হয়েছে

রায়গঞ্জে চলতি মৌসুমে ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা- আবহাওয়া অনুকূলে, বাম্পার ফলনের আশায় উচ্ছ্বসিত কৃষক
সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি মৌসুমের ধান কাটা শুরু করেছেন কৃষকেরা। আল্লাহর রহমতের বৃষ্টির পানি ও বিদ্যুৎচালিত মটর এবং শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে এ বছর সময়মতো ধান পরিপক্ব হওয়ায় কৃষকের মুখে এখন স্বস্তির হাসি।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- কোথাও ধান কাটা চলছে, আবার কোথাও জমিতে পানি দেওয়া হচ্ছে। কৃষকেরা জানিয়েছেন, আরও ১০-১৫ দিনের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে।
উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাটকান্দা, ভ্রাহ্মণবাড়িয়া, নিজামগাতী, ডাঙ্গারপাড়া, শ্রীদাসগাতী, হাটপাঙ্গাসী, গ্রামপাঙ্গাসী ও বোয়ালিয়ারচরসহ বিভিন্ন এলাকার কৃষকেরা জানান, এ বছর পর্যাপ্ত বৃষ্টির কারণে সেচ খরচ অনেক কম হয়েছে। ফলে চাষাবাদের ব্যয়ও কিছুটা কমে এসেছে।
কৃষকরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও গত বছরের মতো বাম্পার ফলন হবে এবং ন্যায্যমূল্য পেলে তাদের মুখে ফুটবে প্রকৃত হাসি।




















