সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ ও গাছের চারা বিতরণ
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ ও গাছের চারা বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, পেঁয়াজের বীজ, আম, তাল, নারিকেলের চারা সহ বিভিন্ন ফলের ৬,৬৭৫ টি চারা ও বিভিন্ন প্রকার উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিস চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মমতাজ আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ।




















