ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মীর আ/ত্ম/হ/ত্যা! রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক নাটোরে বিয়ের এক মাস পর নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

রাণীশংকৈলে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতা দল থেকে বহিষ্কার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতা দল থেকে বহিষ্কার!

নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
দলীয় নির্দেশ না মেনে নির্বাচনে প্রার্থী হওয়ায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিএনপি নেতা মো. হয়রত আলীকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত হযরত আলী দলের সিদ্ধান্ত অমান্য করে ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি রানীশংকৈলের উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। শনিবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ২ মে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। হযরত আলী রাণীশংকৈল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ ছাড়াও একই সঙ্গে উপজেলার শ্রমিক নেতা ও সাংবাদিকতা পেশার দায়িত্ব পালন করে আসছিলেন।

Collected

তিনি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই নেতা বহিষ্কারের পরও ভোটের মাঠে কাজ করে যাচ্ছেন।

প্রসঙ্গত, একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২১ মে ৬৬ টি ভোটকেন্দ্রে ব্যালট এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এর ভোট গ্রহণ। এতে মোট ভোটার রয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩ শত ৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ২ শত ৮১ জন ও মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি নেতা দল থেকে বহিষ্কার!

আপডেট সময় : ০৭:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪