ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

রাণীশংকৈলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভিনদেশী ফলের চাষ

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৩৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভিনদেশী ফলের চাষ

চারা কিংবা বীজ রোপন করে মানুষের প্রোটিন, ভিটামিন এ,সি,ই এবং পটাসিয়ামের চাহিদা পূরণ করা সম্ভব বলে ধারণা করছেন উপজেলা কৃষি অফিস।এই ফল দেখতে অনেক টা বেল বা পেয়ারার মতো তবে আসলে বেল বা পেয়ারা কোন টায় নয়।এটি অনেক টা সবজির আকার ধারণ করলেও ফলটি আসলে ভিনদেশী একটি উপকারী ফল যা বিদেশে অ্যাভোকাডোর ফল নামে বেশ পরিচিত। বলা হয় এ ফল পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তার একটি বড় নিয়ামত স্বরুপ পাওয়া। কারণ এর মধ্যে রয়েছে মানব দেহের জন্য প্রয়োজনীয় সব ভিটামিন ও মিনারেল।

অবিশ্বাস্য হলেও সত্য ভিনদেশী পৃথিবীর অন্যতম এ পুষ্টিকর ফল টি এখন বাংলাদেশেই চাষ হচ্ছে। কয়েক বছরের মধ্যে এটি বাণিজ্যিক আকার ধারণ করবে বলে আশা বাদী। বর্তমানে দেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টারে অ্যাভোকাডোর চারা সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। একসময় সারাদেশে এ ফলের চারা বিস্তার করা সম্ভব হবে বলে মনে করছেন কৃষি অধিদপ্তর।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের উপজেলা শহর থেকে দক্ষিণে উত্তরগাঁও গ্রামের একটি বাড়িতে দেখা মেলে বিদেশি এ অ্যাভোকাডো গাছের। সেখানে ১টি গাছে অর্ধ শতাধিক ফল এসেছে। গাছটি ছোট আকারের হলেও এর ফলগুলো দেখতে অনেকটা পেয়ারার মতোই, একসঙ্গে কয়েকটি ফল ধরে রয়েছে, যা দেখতে গাঢ় ও সবুজ রঙের। এর মধ্যে গাছটিতে কয়েক বছর থেকে ফল ধরছে বলে জানিয়েছেন গাছের মালিক। এবার বিশেষ যত্নে এ গাছের অর্ধশত ফল পাওয়া গেছে। এতে খুশি ওই গাছ রোপনকারী উদ্যোক্তা আব্দুল্লাহ। উত্তগাঁও গ্রামের কৃষক আব্দুল্লাহ তিনি আরো বলেন,শখের বসে আমেরিকায় থাকা নিজ শ্যালকের কাছ থেকে সংগ্রহ করে ছিলাম এ গাছের বীজ। আজ এ গাছে ধরেছে থোকা থোকা ফল, দেখতে ভীড় করছে স্থানীয়রা।

কৃষি অফিস সুত্রে জানা যায়, অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণ প্রোটিন, খনিজ পদার্থ, ভিটামিন এ, সি, ই ও কে রয়েছে। এর মধ্যে রয়েছে পটাসিয়াম, যা কলার চেয়ে ৬০ শতাংশ বেশি। এছাড়া ১৮ ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং ৩৪ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে।

সেজন্য অন্যান্য ফলের তুলনায় এ ফলের মিষ্টতা কম। ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে উপযোগী ফল।

এছাড়া উল্লেখ্য যে পরিমাণে ভালো কোলেস্টেরল রয়েছে, যা শরীরে থাকা ক্ষতিকর কোলেস্টরেল কমায়। সেগুলো অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবেও শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সহায়তা করে। পাশাপাশি এটি শিশু ও গর্ভবতী মায়েদের জন্য একটি উৎকৃষ্ট মানের খাবার। শিশুদের পুষ্টি শোষণে সহায়তা করে। যকৃৎকে সুরক্ষা দেয়। জন্ডিস প্রতিরোধে সহায়তা করে। গর্ভবতী মায়ের ক্ষেত্রে গর্ভপাত রোধ করে এবং স্বাভাবিক গর্ভধারণে সহায়ক হয়। সবার জন্য মানসিক চাপ, হতাশা দূরীকরণ, ক্ষুধা বৃদ্ধি, সুনিদ্রা নিশ্চিত করা এবং দেহের ক্ষতিকর দ্রব্যাদি প্রস্রাব ও মল আকারে বের করে দেহকে সুস্থ রাখতে এ ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একেকটা অ্যাভোকাডোর ওজন প্রায় ৩০০ থেকে ৭০০ গ্রাম পর্যন্ত হয়। এরই মধ্যে বাংলাদেশের কয়েকটি বাজারে বিদেশ থেকে এনে এ ফল বিক্রি হচ্ছে, যা প্রতি কেজি ৮০০ থেকে ১২০০ টাকা। সেগুলো পুষ্টিগুণের কারণে উচ্চবিত্তদের কাছে জনপ্রিয়তাও পেয়েছে।

এ ফলের ভেতরে বেশ বড় ডিম্বাকার বীজ থাকে। আহাযর্য অংশ মাখনের মতো মসৃণ, হালকা মিষ্টি স্বাদের। পেঁপের মতো কাঁচা-পাকা ফল, সবজি, ভর্তা, সালাদ, শরবতসহ বিভিন্ন ভাবে খাওয়ার সুবিধা আছে। টোস্টে মাখনের পরিবর্তে অ্যাভোকাডো ক্রিম দিয়ে খাওয়া, সালাদে, স্যান্ডুইচে মেয়নেজের পরিবর্তে অ্যাভোকাডোর ক্রিম দিয়ে খাওয়া স্বাস্থ্যসম্মত।

রাণীশংকৈল কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সহিদুল ইসলাম বলেন, আবহাওয়া ও মাটির গুণগতমান ঠিক থাকলে দেশের অনেক জায়গায় বানিজ্যিক ভাবে এটি চাষ করা যাবে। আমরা এ অ্যাভোকাডো গাছের বীজ রোপন করে মানুষের প্রোটিন,ভিটামিন এ,সি,ই ও পটাসিয়ামের চাহিদা পূরণ করতে সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভিনদেশী ফলের চাষ

আপডেট সময় : ১০:৫৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫